ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করেন ৬ ছাত্রদল কর্মী

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটির সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই, বলেও পদত্যাগপত্রে দাবি করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে সরে যান এই ৬ ছাত্রদল কর্মী।

পত্যাগকারি ছাত্রদল কর্মীরা হলেন-আনন্দ মোহন কলেজ শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী কাওসার হাসান মিয়াদ ও তানজিলা ইমি, নেত্রকোনা সরকারী কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ হুদয়, কে.বি কলেজের শিক্ষার্থী রিসাদুল আলম প্রিন্স, মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান মিম এবং ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চঞ্চল। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে পদধারি ছিল।

ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ বলেন, আমরা সবাই ছাত্রদল কর্মী। বিগত ৬ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখার ছাত্রদল নেতৃবৃন্দের নির্দেশে জাতীয়তাবাদী চেতনা থেকে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এরই মাঝে গত ২৬ জানুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের না জানিয়ে পদায়ণ করা হয়েছে। কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী। তাই আমরা স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেছি। এই কমিটির সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ণ করায় তারা পদত্যাগ করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান