একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম (৪৫) সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তারা সবাই এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে গ্রেফতারকৃতদের গৌরীপুর থানা পুলিশের কাছে সংশ্লিষ্ট মামলায় সোর্পদ করেছে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো-মেহেদী হাসান (২৪), এহসানুল হক মিলন (২২), মামুন (২২) ও রাকিবুল ইসলাম (৪৫)। তারা সবাই গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা।
এর আগে গতরাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা এবং চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম।
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর এলাকার আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা সোহাগ চৌধুরীকে কুপিয়ে মরাত্মক আহত করে আসামিরা। এরপর গত ৫ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ। এ ঘটনায় নিহতের বড় ভাই মাজাহারুল ইসলাম চৌধুরী বাদি হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে আসামিরা পলাতক ছিল।

