মোঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ প্রকৃতির নিয়মে দিন যায়, রাত আসে। এরই মধ্যে ঘটে নানা ঘটনা। আর রাজনৈতিক ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নৃশংস ঘটনা ঘটেছে যা কোনোদিন ভুলার নয় আর জাতি কোনোদিন ভুলবেও না। তার মধ্যে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা একটি।
তারা (হামলাকারীরা) বোধহয় সেদিনই বুঝতে পেরেছিল আজকের শেখ হাসিনার কথা। তারা বুঝতেই পেরেছিল , যে কাজ বাবা সম্পন্ন করে যেতে পারেনি, সে কাজ মেয়েই করবে। তাই অত্যন্ত সূক্ষ পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনাকে বাবার মত চিরবিদায় করে দেওয়াই ছিল হামলার মূল লক্ষ্য। ব্যর্থ হলেও সেদিন রাজপথ রক্তাক্ত হয়েছিল অনেকের তাজা রক্তে ।
আর সারাদেশের মত নিহতদের স্মরণে সরিষাবাড়ীতে ও হয়েছে শোক পালন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল।
যার শ্রুতিধরে শুক্রবার (২১ আগষ্ট) বিকাল ৪টায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শিমলাপল্লী পৌর যুবলীগ নেতৃবৃন্দ আয়োজন করেন এক স্মরণসভা, দোয়া ও কাঙ্গালিভোজের। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর বিশ্বস্ত ও দায়িত্ববান ব্যক্তি সাখায়াতুল আলম মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী বাসস্ট্যান্ডের ৮২২ এর কার্যকরী সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আঃ করিম সরকার, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক চাঁন মিয়া চানু, সাংবাদিক গুলজার হোসেন, যুবলীগ নেতা ছামিউল খাঁ ও এম.ডি রানা সরকার সহ কামরুল, মওলানা, বাবু, লিখন, রাজু, সজীব, হাবিল, সাদ্দাম প্রমুখ।

