ভালুকা ৫ নং বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ আলী আকবর এর সহস্রাধিক ঈদ উপহার

Date:

আলমগীর সরকারঃ ভালুকা ৫ নং বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ আলী আকবর ১ হাজার এর বেশি পরিবারের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ, শাড়ি-লুঙ্গি) বিতরণ করেন।

ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ (বিটিইপি) ময়মনসিংহ শাখার সভাপতি ও ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আলী আকবর ১ হাজারের বেশি পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন

গত সোমবার ভালুকা উপজেলার ৫ নং বিরুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং বিরুনীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আলফাজ উদ্দিন , কৃষক লীগের সভাপতি শহীদ আকন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নবী হোসেন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইঞ্জিনিয়ার মোঃ আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু’র দিকনির্দেশনায় ৫ নং বিরুনিয়া ইউনিয়ন বাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ,শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এর আগেও উপহার দিয়েছি এবং আগামীতে আরো দিব।

তিনি প্রিয় নেতা ও অভিভাবক শ্রদ্ধেয় কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি পক্ষ থেকে ৫ নং বিরুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ও সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর পালন করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান