বিচারের নামে নিরাপরাধ ব্যক্তিদের মৃত্যুদন্ডের মতো সাজা দেয়া হচ্ছে-বিএনপি মহাসচিব

Date:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে প্রহসনমূলক বিচারের নামে নিরাপরাধ ব্যক্তিদের মৃত্যুদন্ডের মতো সাজা দেয়া হচ্ছে, আর অন্যদিকে দাগী খুনী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের সাজা মওকুফ করে দেয়া হচ্ছে এবং ক্ষমতাসীনদের অনেকেই গুরুতর অপরাধ করেও জামিন পেয়ে যাচ্ছে। যার ফলে বর্তমান সরকারদলীয় সন্ত্রাসীরা মহাসমারোহে প্রকাশ্যে খুন-খারাবি ও ধর্ষণসহ নানা লোমহর্ষক ঘটনা দূর্বার গতিতে সংঘটিত করে যাচ্ছে।

বুধবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সকল কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের ঘটনায় সাজানো ও প্রহসনমূলক মামলায় পাবনার নিম্ন আদালতে বিএনপি’র সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের পরিবারগুলোকে সমবেদনা জানাতে যাওয়ার পথে পাবনায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের নেতৃত্বে যুবদলের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ীবহরের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় আবারও প্রমানিত হয় যে, সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের ওপর ভর করেছে। এই হামলায় ১০ জন যুবদল নেতা গুরুতর আহত হন।

তিনি বলেন, নিজেদের ‘আওয়ামী সরকারের হস্তক্ষেপে দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে গেছে। আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করার লাইসেন্স দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। গণতন্ত্রকে ভুলুন্ঠিত করার মাধ্যমে জনগণের সকল আশা-আকাঙ্খাকে পদদলিত করে দেশকে একটি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠীর সকল অপকৌশল ও চক্রান্ত রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

বিএনপি মহাসচিব আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পাবনায় সংঘটিত বর্বরোচিত ও নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতাও কামনা করেন বিএনপি মহাসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান