বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে: ওয়াহাব

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ রাষ্ট্র মেরামতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আগামীদিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওয়াহাব আকন্দ আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ অস্ত্রধারীদের হামলায় শহীদ হয়েছে শিক্ষার্থী সাগর। অবিলম্বে শহীদ সাগর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বিগত সময়ে যারা মানুষের সম্পদ জবরদখল করে বিত্তবান হয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

ময়মনসিংহ নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করে বিএনপি নেতা তিতুমীর সরকার। এতে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায় ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, নজরুল ইসলাম ভূইয়া, আব্দুর রব আকন্দ রতন, সৈয়দ শরীফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল প্রমূখ।

এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। এ সময় তারা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান