সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় উপজেলার অধিকাংশ এলাকার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। পানিবন্ধী হওয়ার কারণে নিম্ন আয়ের অনেক মানুষ পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছে।
বন্যাকবলিত অসহায় মানুষদের দুঃখ-কষ্টের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।
২০ জুলাই ২০২০ সোমবার সরিষাবাড়ী পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের শিমলাবাজার, ইস্পাহানী, দাস পারা, রেলওয়ে কলোনী (লোকোসেড), তাড়িয়াপাড়াসহ শিমলাপল্লী গ্রামের পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া-মুড়ি, গুর, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিথ ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ: গনি, সদস্য মো: শফিকুল ইসলাম খোকন, মন্টু লাল তেওয়ারী, সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আজাহার আলী, সদস্য নুর ইসলাম, সরিষাবাড়ী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিপ্লব, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো: ইয়াছিন আলম শিপনসহ আরও অনেকে।

