ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা মহাসড়কের ধলাটেংগর নামক এলাকার ৫নং ব্রীজ স্থানে অজ্ঞাত (৩৫) নামের এক ব্যক্তি গাড়ি চাপায় নিহত হয়েছে। এ খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ রাতেই রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে।
শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওই স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রবিবার (২৮ জুলাই) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি রাতেই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

