একাত্তর বাংলা রিপোর্ট: ময়মনসিংহের সদরের দাপুনিয়া বাজারের স্যাড ঘর নির্মান কালীন চেয়ারম্যান উজ্জল সরকারী বরাদ্দ টাকা দিয়ে ঘর নির্মান কালে প্রায় ৩০/৪০টি দোকান ঘর থেকে অতিরিক্ত টাকা নিয়ে স্যাড ঘরের ভিতরে দোকানীদেরকে কক্ষ নির্মানের সুযোগ করে দেয় বলে একটি মহল দাবি করেছে এবং তাহাতে কয়েক জনকে কক্ষগুলি সরকারী ভাবে নির্মান হলেও প্রতিমাসে ভাড়া নেওয়ার সুযোগ করে দিলে প্রায় প্রতিটি কক্ষে গ্যাস সিলিন্ডার ব্যাবহার করায় গত ১৯জুলাই ভোর রাতে অগ্নি সংযোগে প্রায় ৫কোটি টাকা ক্ষয় ক্ষতি হয়। এতে তাৎক্ষনিকভাবে জেলা/ উপজেলা/ থানা কর্মকর্তাগন পরিদর্শন করেন। আগুনে পুরা ক্ষয়ক্ষতি পরিদর্শনে গত ২১জুলাই সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সরেজমিনে তারই একান্ত আস্থাভাজন ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার সাজু, ভাবখালি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ছাত্তার সোহেল, মারুফ, সুহেল, জনি, মামুনুল হক মামুন, ঘাগড়া আওয়ামী লীগ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কাজল, আল আমিন মেম্বার, মজিবর রহমান মেম্বার, শাকিল মেম্বার ও আগুনে পুরা দোকানীগন সহ শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অনেকের দাবী যাতে করে ভবিষ্যতে সরকারী স্যাডঘর নির্মান করা হলে কক্ষ তৈরী করে ঘটনার পূর্নাবৃত্তি না ঘটে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে। অবশেষে সাবেক ধর্ম মন্ত্রী বিভাগীয় ও জেলা কর্মকর্তাগনকে অবগত করিয়ে যাতে করে সত্ত্বর এ সমস্যার নিরসন হয়। এ ব্যাপারে চেষ্টা করা হবে।

