‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত
সুমন ভৌমিকঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়। ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলসেটে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ডাঃ কে আর ইসলাম ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের দফতর সম্পাদক স্বপন সেন গুপ্তের সঞ্চালনায় র্যাব-১৪ পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ হুমায়ুন কবির, সিআইডি’র ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর কাচিঝুলি মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। এখানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধনের ঘোষনা করা হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সেই সাথে ১৯৭৫ এর ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা’র পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং নির্যাতিত দুই লক্ষ মা-বোনের স্মৃতি’র প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং আস্থা’র প্রতীক। অন্যদিকে জনগণ হচ্ছে পুলিশের প্রাণ। পুলিশ-জনগণ একে অপরের পরিপূরক, সহযোগী এবং অবিচ্ছেদ্য অংশ। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক বেশি, যে কোন বিপদ-আপদে মানুষ সর্ব প্রথমে পুলিশের স্মরণাপন্ন্ন হয়। পুলিশও কোন প্রকার উজর-আপত্তি ব্যতিরেকে মানুষের বিপদ-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নির্ধিদায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, মানষের সাথে পুলিশের সহযোগিতার সম্পর্ক পেশাদারিত্বের বৈশিষ্ট্য। এই সহযোগিতার নতুন মাত্রা সৃষ্টি করেছে কমিউনিটি পুলিশিং। সর্বক্ষেত্রে পুলিশের সাফল্য এবং জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় কমিউনিটি পুলিশিং প্রতিষ্ঠা’র পর থেকেই সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী ও তার সরকার দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী প্রজন্মের কাছে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

বিশেষ অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ-জনতা এক সাথে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোথা থেকে মাদক সংগ্রহ করে তা দ্রুত বেড়িয়ে আসছে। কমিউনিটি পুলিশিং এর গুরুত্বপূর্ণ ভূমিকায় অপরাধ প্রবণতা কমে যাচ্ছে।
বিভাগীয় কমিশনার বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশ-জনতা’র দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালবাসা, আন্তরিকতা, সহানুভূতি, সন্মান সোচ্চার করেছে। কমিউনিটি পুলিশিং যদি নিজ দায়িত্বে পালন করে, তাহলে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করা, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আইন প্রয়োগ অতান্ত সহজ হবে।

বিশেষ অতিথি ময়মনসিংহের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, সারাদেশে প্রতিটি জেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হচ্ছে। কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনতার মাঝে মেলবন্ধন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”। তাদের কাজ অপরাধ প্রতিরোধ করা।
অতিরিক্ত ডিআইজি বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধীদের তথ্য দ্রুত পেয়ে যায়। এর ফলে অপরাধ প্রতিরোধ সম্ভব হয়। জাপানের স্কুল-কলেজের ছেলে-মেয়েরা এখন সেচ্ছাসেবক হিসাবে কমিউনিটি পুলিশিং-এ কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ এর উদ্দ্যোগে চমৎকার কমিউনিটি পুলিশিং ডে আযোজন করা হয়েছে। আমি তাদের সাধুবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী, তিনি পূরণও করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করবেন, আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি এটিও বাস্তবায়ন হবে।
জেলা প্রশাসক বলেন, যে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, সেই দেশ ততই এগিয়ে যাবে। ময়মনসিংহের আইন-শৃঙ্খলা’র পরিস্থিতি খুবই ভাল। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, যৌতুক, নারী নির্যাতন হ্রাস করে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্বাগত বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যিনি আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ, স্বাধীন মর্যাদা। যার ফলে আমারা স্বপ্ন দেখছি একটি সোনার বাংলা বিনির্মান এবং আমরা জানি বঙ্গবন্ধু’র তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মানে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। আমারা ২০৪১ সালে স্বপ্ন দেখছি একটি আধুনিক সমৃদ্ধি উন্নত বাংলাদেশ। আর একটি আধুনিক সমৃদ্ধি উন্নত বাংলাদেশ গড়তে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, অপরাধ, হত্যা হঠাৎ করে ঘটে না, সুপরিকল্পিত ভাবে ঘটে। আমরা যদি শুরু থেকে সেটি প্রতিরোধ করতে পারি, তাহলে আইন-শৃঙ্খলা সার্বিক ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে।
রেঞ্জ ডিআইজি বলেন, কমিউনিটি পুলিশিং সারা বাংলাদেশে একযোগে পালন করা হচ্ছে। আপনারা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। যার ফলে জনগণ সুফল ভোগ করছে। আপনারা বিগত দিনগুলোতে বিভিন্ন প্রতিকুলতা পরিস্থিতি মোকাবেলা করে কাজ করে যাচ্ছেন।
এসময় রেঞ্জ ডিআইজি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ে তোলার নিরলস প্রচেষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এক সুখি সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ, জাতির পিতা’র স্বপ্নের বাংলাদেশ, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ আমারা গড়ে তুলি।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাবিবুর রহমান হলুদ এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য ত্রিশাল থানার এসআই বদিউর রহমানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। আলোচনা সভা শেষে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

