পর্তুগালে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে কাজ করছে ১৭শ’ দমকল কর্মী

Date:

পর্তুগালের মধ্যাঞ্চলীয় একটি পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রবিবার বিমান ও হেলিকপ্টারসহ প্রায় দুই হাজার দমকল কর্মীকে নিয়োগ করা হয়েছে। খবর এএফপির।

উদ্ধার সংস্থা জানায়, লিসবনের প্রায় ২শ’কিলোমিটার উত্তরে গভীর বনভূমি কাস্টেলো ব্রানকো অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে এক হাজার ৭শ দমকল কর্মী। এছাড়া ৪শ গাড়ি মোতায়েন করা হয়েছে। এরআগে এ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কখনো এতো শক্তি প্রয়োগ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেখানে দাবানলে প্রায় ২০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে আটজন দমকল কর্মী ও ১২ জন বেসামরিক নাগরিক রয়েছে।

মারাত্মকভাবে দগ্ধ এক বেসামরিক নাগরিককে হেলিকপ্টারে করে লিসবনে নেয়া হয়েছে।

ভিলা ডি রি পৌরসভার আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে ৮শ’ দমকল কর্মী ও ২৪৫ টি গাড়ি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো ক্যাবরিতা সাংবাদিকদের বলেন, সেখানে দাবানলটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেটি ‘’অব্যাহত’ রয়েছে।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে কিনা কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে।

এদিকে এক বার্তায় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবালো ডি সৌসা সাহসিকতার সাথে যারা দাবানল মোকাবেলা করছেন তাদের কাজের প্রতি তার সংহতি প্রকাশ করেন।

২০১৭ সালের ব্যাপক দাবানলের ঘটনায় পর্তুগালে শতাধিক লোক প্রাণ হারায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান