নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করবে: এমরান সালেহ প্রিন্স

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন হলে ষড়যন্ত্র টিকবে না। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করবে। বিজয়ের মাস ডিসেম্বরে সকলকে শপথ নিতে হবে দেশরক্ষার। যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না। স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ডেউটিন প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে। তারা গণশত্রু, গণহত্যাকারী। তাদের জায়গা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর হবে না।

প্রিন্স বলেন, বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত। বিরোধী দলের অবস্থানে থেকেও তারেক রহমান জনগণের দুঃখ-দুর্দ্দশায় মানুষের পাশে থাকছেন। বৈরী পরিবেশেও ‘জনগণের পাশে থাকার ও জনগণকে সঙ্গে রাখার’ নীতি অবলম্বন করছেন। বিএনপি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান কথামালার রাজনীতি নয়, সরকারে না থেকেও দুর্যোগকালেও মানুষের পাশে যেভাবে থাকছেন, তা নজিরবিহীন। আওয়ামী লীগ বিগত ১৫ বছরে লিপ সার্ভিস ও ফটো সেশনের রাজনীতি এবং দুর্নীতি, লুটপাট, তাঁবেদারী ও জনগণের অধিকার হরণ করেছে। রাজনীতির নামে অভিনয় করে জনগণের সাথে প্রতারণা করেছে।

তিনি বলেন, জনগণের রায়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পল্লী রেশন, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বেকারভাতাসহ যুগান্তকারী পদক্ষেপ নেবেন। দুর্নীতি, লুটপাট বন্ধ করে মাঠে-ঘাটে, কল-কারখানায় উন্নয়ন-উৎপাদনের জোয়ার সৃষ্টি করবেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রগণ বিপ্লবে ফ্যাসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে । ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেনো, হাজার হাজার ছাত্র-জনতার রক্তে রঞ্জিত জাতীয় ঐক্যে তারা ব্যর্থ হতে বাধ্য ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টিন বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম, আনিসুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, ফরহাদ রাব্বানী, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান