দুর্যোগে কেউ না খেয়ে থাকবে না, জনগনের পাশে শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

Date:

সরিষাবাড়ী থেকে বাদশা ভূঁইয়া :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১ সেপ্টেম্বর সকালে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, চিনি, লবন ও সুজি) বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। তিনি বলেন, দুর্যোগে কেউ না খেয়ে থাকবে না। জনগনের পাশে শেখ হাসিনা ছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যতদিন এই প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা থাকবে ততদিন সরকারে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি। সরকার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মুল্যে সার,বীজ, ধানের চারাসহ বিভিন্ন উপকরণ বিনা মুল্যে বিতরণ করেছে। এই দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের লোকদের জনগরের পাশে দেখা যায়নি।

অনুষ্ঠানে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, জেলা রেডক্রিসেন্টে সোসাইটির সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, কার্যকরী সদস্য সোহরাব হোসেন বাবুল, জেলা যুব রেড ক্রিসেন্টে সোসাইটির সভাপতি সাদ্দাম হোসেন, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান খান। এছাড়াও দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান