বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাঠানের মানবিকতার পথ ধরে একই পথে হাটলেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাহুল কর্মকার বাবন।
বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হোসেন সাদ্দাম ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর নির্দেশনায় এবং ময়মনসিংহ সদর-৪ আসনের সাংসদ সদস্য সংগ্রামী জননেতা মোহিত উর রহমান শান্ত’র সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাহুল কর্মকার বাবন গতকাল তীব্র তাপদাহে তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ সুপেয় খাওয়ার পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান এবং জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

