টাকা না দেয়ায় ওরা আমার রিজিকের উপর হাত দিয়েছে

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহে বেশ কিছুদিন যাবত ফেসবুক সাংবাদিক ও নামধারী সাংবাদিক চক্ররা নগরের প্রাণকেন্দ্রে একটি কফি শপে টাকা দাবী করে টাকা না পেয়ে ফেসবুক ও গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশ করছে। এতে কফি শপ ও মালিকের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে পার্শ্ববর্তী দোকানীরা জানান।

কফি শপের মালিকের সাথে নামধারী সাংবাদিকদের টাকা দাবী নিয়ে কথা বললে তিনি বলেন, আমার দোকানে ফাস্টফুডের খাবার ও কফি বিক্রি করে থাকি। প্রায় সময় কিছু লোক সাংবাদিক পরিচয় দিয়ে ফাস্টফুডের খাবার কিংবা কফি খেতে আমার দোকানে আসে। খাবারের বিল যদি ২০০ টাকা হয় সাংবাদিক পরিচয় দানকারীরা ৮০ অথবা ১০০ টাকা দিয়ে চলে যায়। এভাবে দীর্ঘদিন চলতে থাকায় আমি ক্ষতিগ্রস্থ হচ্ছি। যদি খাবারের বিল নিয়ে সঠিক কথা বলতে যাই, উল্টা-পাল্টা নিউজ হবে বলে হুমকী দিয়ে আমাকে শাশায়। মান-সন্মানের ভয়ে কিছু বলার সাহস পাইনা।

কফি শপের মালিক আরো বলেন, আমি হার্টের রোগী। সব সময় দোকানে বসতে না পারায় আমার স্ত্রী দোকান পরিচালনা করছে। বর্তমানে কিছু সাংবাদিক পরিচয় দানকারী আমার কাছে ও আমার স্ত্রী’র কাছে ১০০/২০০ টাকা দাবি করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে উল্টা-পাল্টা লিখার হুমকী দিয়ে ফেসবুক ও গণমাধ্যমে বেশ কয়েকবার খবর প্রকাশ করেছে। ২০০ টাকা দিলে ওরা লিখেনা। হিন্দু সম্প্রদায় হওয়ায় ওরা আমাকে ও আমার স্ত্রীকে পেয়ে বসেছে। তিনি বলেন, সংবাদ প্রকাশের পর আমার কফি শপে ১নং ফাঁড়ির পুলিশ আসে কিন্তু পুলিশ ভাইয়েরা এসে অবৈধ কিছু দেখতে না পেয়ে চলে যায়।

এসময় তিনি বলেন, আমার বড় মেয়ে এইচএসসি পাশ করেছে, সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ছোট মেয়ে সপ্তম শ্রেনীতে উঠেছে। সংসারের একমাত্র উপার্জন এই ব্যবসা, এটা দিয়ে দুই মেয়ের পড়ার খরচ ও সংসার কোন মতে চলে। সাংবাদিকরা টাকা দাবি করলে আমি কোথা থেকে দিবো। ভাই ওদের হাত থেকে আমাদের বাঁচান। আমার পরিবার আপনাকে দু’হাতে আর্শিবাদ করবে। টাকা না দেয়ায় ওরা আমার রিজিকের উপর হাত দিয়েছে। ওরা এসব লিখলে দোকনঘরটি আমাকে আর ভাড়া দিবেনা। স্ত্রী-মেয়েদের নিয়ে পথে বসতে হবে। এরপর দোকান মালিকের স্ত্রী বলেন, আমার স্বামী অসুস্থ, হার্টের রোগী, কানে কম শুনে। তাই আমি দোকান পরিচালনা করি। এখানে অবৈধ কোন কিছু হয়না, ফাস্টফুডের খাবার ও কফি’র ব্যবসা করি। সাংবাদিকরা কিছু টাকা আমাদের কাছে দাবি করলে, টাকা না দেয়ায় আমাদের কফি শপের বিরুদ্ধে লিখে পথে বসানোর চেষ্টা করছে। সংসারের একমাত্র উপার্জন এই ব্যবসা। ভাই ওদের হাত থেকে আমাদের বাঁচান। “করুন দৃশ্য” যা ভাবা যায় না।

কফি শপের মালিক ও তার স্ত্রী’র কথাগুলো শুনে খুবই মর্মাহত হলাম। পেশার নামে ফেসবুক সাংবাদিক ও নামধারী সাংবাদিকরা একি করছে! এরপর পার্শ্ববর্তী দোকানগুলোতে কফি শপের বিষয়ে জানতে চাইলে দোকানীরা বলেন, হিন্দু ভদ্রলোক ও উনার স্ত্রী সহজ-সরল, খুবই ভাল মানুষ। এই দোকান দিয়ে কোন রকম সংসার চলে। পার্শ্ববর্তী দোকানদার হিসাবে আমাদের জানা মতে এখানে কোন অসামাজিক কার্যকলাপ হয়না। সাংবাদিকরা ফেসবুক এবং পত্রিকায় যা লিখেছে কাল্পনিক, আমরা ধিক্কার জানাই। হয়তো সাংবাদিকদের চাহিদার সাথে অমিল হওয়ায় সাংবাদিকরা এগুলো লিখেছেন।

কফি শপটি শিববাড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সংলগ্ন হওয়ায় দলীয় কার্যালয়ে নেতাদের কাছে কফি শপটির বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের একজন সহ-সভাপতি বলেন, পত্রিকায় দেখেছি, সাংবাদিকের খাইয়া-দাইয়া কোন কাম নাই, কিছু টাকা চেয়ে না পেলে ভুয়া খবর লিখে। কফি হাউজটির (মালিক) দাদা খুবই ভাল মানুষ। উনার দোকানে কফি খাই এবং বহু বছর যাবত দাদাকে চিনি। তার দোকান সমন্ধে লিখে সাংবাদিক অপসাংবাদিকতা করেছে।

আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিবেদককে বলেন, খবরটি পড়েছি, কফি হাউজটির (মালিক) দাদা মাটির মানুষ। আর বৌদি সরল-সুজা। এই ডিজিটাল যুগের সাথে উনাদের মিল নেই। একজন রাজনীতিবিদ হিসাবে এবং এই এলাকার বাসিন্দা হিসাবে দাদা-বৌদির সমন্ধে আমার ভাল ধারনা আছে। আওয়ামী লীগ কার্যালয়ে যখন আমি বসি, মাঝে মাঝে ওই কফি হাউজে কফি খেতে যাই। সেখানে অসামাজিক কার্যকলাপ কখনো দেখিনি, সাংবাদিকরা কোথায় পেল? সাংবাদিকরা জাতির বিবেক, তাহলে কেন ভুয়া খবর প্রকাশ করছে?

এর আগে সরজমিনে গিয়ে দেখা যায়, নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত কফি শপ বিষয়ে খবর প্রকাশ হওয়া বিষয়গুলো সম্পূর্ণ ভুয়া। কোন অসামাজিক বিষয়বস্তু এখানে নেই্। এসময় কফি হাউজে দেখা হয় নগরের ১নং ফাঁড়ির এএসআই হুমায়ুন এর সাথে। প্রতিবেদক তাকে প্রশ্ন করেন আপনি এখানে কি করছেন? এএসআই হুমায়ুন উত্তরে বলেন, খবর প্রকাশের পর ইনচার্জ স্যার আমাকে এই কফি হাউজে পাঠান খবরের সত্যতা যাচাইয়ের জন্য। কিন্তু আমি এখানে এসে অবাক হয়ে যাই এই কারনে খবরের সাথে কফি হাউজের বাস্তবতার মিল নেই।

প্রতিবেদক ১নং ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান এর কাছে কফি শপের বিষয়ে খবর প্রকাশ এর সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুক ও পত্রিকায় প্রকাশিত খবর আমি দেখেছি। কফি শপটি আমার ফাঁড়ি এলাকায়। খবর দেখার পর ওই কফি শপে অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে যাই। কিন্তু কফি শপ-এর কার্যক্রমের সাথে ওই খবরের সত্যতা পাইনি।

ময়মনসিংহের এক পত্রিকার সম্পাদক অমৃত পান করে মাতাল হয়ে তার পত্রিকায় অসামাজিক কার্যকলাপ বিষয়ে বিরাট লিখালিখি করেন। উনি অসামাজিক কার্যকলাপ ভাল বুঝেন। সম্পাদক তার পত্রিকার অফিসে বিছানা রেখেছেন। সূত্র জানায়, ওই বিছানা গরম না হলে তার লিখার ভাব আসেনা!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান