রুমি ভৌমিক, রোকসানা আক্তারঃ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস এবং মাটি ও মানুষের নেতা, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার এর পুত্র ডাঃ মুশফিকুর রহমান শুভ’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন নাহার বকুল। তিনি তার আলোচনা বক্তব্যে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের ভেতর জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নি:শংস ভাবে খুন করা হয় তা তুলে ধরেন এবং সাবেক মন্ত্রীপুত্র শুভ’র রুহের মাগফেরাত কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এছাড়া বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-ড.সেলিনা রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক-আবেদা রহমান পলিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকী এবং ডাঃ মুশফিকুর রহমান শুভ’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

