একাত্তর বাংলা রিপোর্টঃ শহীদ আনিসুল হক ইয়াহিয়া’র ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় শহীদের মাগফেরাত কামনায় মোনাজাত করেন নেতাকর্মীরা।
গতকাল রাত পৌনে ৯টায় ময়মনসিংহ নগরীর বাগানবাড়ী এলাকায় দিবসটি উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শহীদ আনিসুল হক ইয়াহিয়া ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক। ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি নগরীর জিলা স্কুল মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় তিনি হত্যাকান্ডের শিকার হন। এই ঘটনাটি ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসের তৃতীয় শহীদ।
শহীদ ইয়াহিয়ার ছোট ভাই ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এই নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, মৃত্যুর ৪০ বছর পূর্ণ হলেও এখনো ছাত্রদল নেতা শহীদ ইয়াহিয়া হত্যাকান্ডের বিচার হয়নি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

