একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে গৌরীপুরে ট্রিপল মার্ডারের আসামী ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গত ২০ জুলাই সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে কোটা বিরোধী আন্দোলন চলাকালে অজ্ঞাতনামা ৪০/৫০ জন ব্যক্তি কোটা বিরোধী আন্দোলনকে দমন করার জন্য অস্ত্রগুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ ধাওয়া করে। অজ্ঞাতনামা আসামীগণ এলোপাথারী গুলি ও দেশীয় অস্ত্রধারা গুরুতর জখম করার ফলে মোঃ বিপ্লব (২০), মোঃ রাকিব (২০) ও মোঃ জোবায়েদ (২১) এর মৃত্যু হয়।
এই ঘটনায় ২২ জুলাই ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড মামলা রুজু হয়, মামলা নং-১৩। ঘটনার পর থেকে উক্ত আসামীরা আত্মগোপনে চলে যায়। কিছুদিন আত্মগোপন করে ২৬ সেপ্টেম্বর নিজ বাড়ী থেকে ময়মনসিংহ নগরীর শিববাড়ী এলাকায় আত্মগোপন করেছে বলে গোপন সূত্রে জানতে পারে ডিবি ওসি সহিদুল ইসলাম। ডিবির ওসি তৎক্ষনাত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আশরাফুল আলমকে নির্দেশ দিলে, ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে এসআই আশরাফুল সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নগরীর শিববাড়ী এলাকা থেকে আসামী মোঃ মোফাজ্জল হোসেন খান (৪৪) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

