‘কাজের মধ্যে আনন্দকে বিলিয়ে দেব’ এই শ্লোগানকে সামনে রেখে নগরের ১২ নং ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

সুমন ভৌমিকঃ ‘কাজের মধ্যে আনন্দকে বিলিয়ে দেব’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ময়মনসিংহ মহানগরের ১২ নং ওয়ার্ডে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষণিকের জন্য আনন্দ উৎসবে মেতেছে ওয়ার্ডবাসী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামছুল হক লিটন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক শাহবাজ রানা চৌধুরী পরাগ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ স্বপন সরকার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষণিকের জন্য আনন্দ উৎসবে মেতেছে ১২ নং ওয়ার্ডবাসী। আয়োজিত চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন ১২ নং ওয়ার্ড সহ নগরের বিপুলসংখ্যক মানুষ। রামকৃষ্ণ মিশন রোডে মঞ্চটি ছিল বর্ণিল সাজে ও আলো-ঝলমলে এবং গানে গানে মুখর। ওয়ার্ডের রাজ মিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও দিনমুজুর সহ বিভিন্ন শ্রমজীবীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ। তারা গানে গানে মঞ্চ মাতিয়ে তুলেন। আর ওয়ার্ডের শিশুরা নিত্য পরিবেশন করে আনন্দকে উৎসবে পরিনত করে। ওয়ার্ডবাসী মুগ্ধ হয়ে জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল আনন্দময় ও বিনোদনময় এবং তেমনই উপভোগ্য।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনিস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান পরিবেশন করবেন তারা নামি-দামি শিল্পী নয়। এরা আমার ওয়ার্ডের খেটে খাওয়ার মানুষ যেমন-রাজ মিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও দিনমুজুর সহ বিভিন্ন পেশার মানুষ। কাজের ফাঁকে তারা কিছু গান শিখেন, তাদের মাঝ থেকে আমরা কিছু ব্যক্তিকে এই অনুষ্ঠানে সুযোগ করে দিয়েছি। আমি মনে করি তাদের গান শুনে আপনারা আনন্দিত হবেন।

কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, আমি ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হয়েছি প্রায় তিন বছর হয়েছে। এর মধ্যে আপনাদের সাথে মিলিত হবার সুযোগ হয়নি কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হবার সুযোগ হয়েছে। কাউন্সিলর হিসাবে আমার ভুল থাকতে পারে, আমি কাউন্সিলর না-আমি আপনাদের সন্তানের মতন, ভাইয়ের মতন, আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে একটি সুন্দর ওয়ার্ড গড়তে। আমি আল্লাহ দানে ও আপনাদের দোয়ায় বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আপনাদের যে কোন সমস্যা আমাকে বলবেন, আমি সাধ্যমত করে দিবো কথা দিলাম। তিনি ওয়ার্ডবাসীকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ২০২২ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করছি। মহান স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে। আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলতে পারছি, বাংলা ভাষায় অনুষ্ঠান করতে পারছি। আপনারা আপনাদের কাউন্সিলর আনিসুর রহমান আনিসকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। সে আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থাকবে আশা রাখছি।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলেন ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা পারভেজ আহামেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনিস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান