সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) জেলা পুলিশ লাইন্সের শেডে অনুষ্ঠিত হয়। জেলায় শ্রেষ্ঠত্ব ওসি হিসাবে তৃতীয় বার গৌরব অর্জন করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান।
ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আজিজুল ইসলামের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় নভেম্বর-২০২৪ মাসের কাজের সফলতার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার কোতোয়ালী মডেল থানার ওসি মো: শফিকুল ইসলাম খান এর হাতে শ্রেষ্ঠত্ব পুরষ্কার তুলে দেন। এনিয়ে তিনি তৃতীয় বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
তথ্য সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে আসামী গ্রেফতার, বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা তামিল এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখায়-জেলায় ওসি হিসাবে শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত হন ইন্সপেক্টর মো: শফিকুল ইসলাম খান ।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

