স্টাফ রিপোর্টারঃ আজ ২১ সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে অনলাইনে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন হলো বাংলাদেশের বিতর্কের অন্যতম কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর ময়মনসিংহ বিভাগের সকল জেলার বিতার্কিকদের নিয়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে অনলাইন বিতর্ক প্রতিযোগীতা ২০২০।
যেখানে অংশ নিবে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।
৩টি ক্যাটাগরিতে টানা প্রায় ১৫ দিন ব্যাপী চলবে এই প্রতিযোগীতা, যাতে থাকছে সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পেশাজীবী বিতর্ক ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জনাব রবিউল ইসলাম রিমন, সমন্বয়ক এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগ ।
উদ্ভোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব রাজীব কুমার সরকার, সচিব-ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা, ময়মনসিংহ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম সোয়েব গ্লোবাল মার্কেটিং ম্যানেজার, ইয়াং-ওয়ান কোম্পানী, চেয়ারম্যান-ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। উদ্ভোধন শেষে অনুষ্ঠিত হয় চমৎকার একটি প্রদর্শনী বিতর্ক।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব নাহিদ মণ্ডল, প্রভাষক-ময়মনসিংহ কমার্স কলেজ, চেয়ারম্যান এর উপদেষ্টা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।
বাংলাদেশে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত বিতর্কের আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও এর ময়মনসিংহ বিভাগীয় শাখা । আর বিতর্ক শিক্ষা ও প্রতিযোগীতায় অংশগ্রহনে আগ্রহীরা খোজ রাখুন ঘউঋ ইউ গুসবহংরহময তড়হব এই ফেসবুক গ্রুপে।

