এস এম আকাশঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগ এর যুগ্ম আহবায়ক মনির হোসেন প্রতিবেশী দেশ ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর আবেগের জোয়ারে ভাসলো সংগঠনটির নেতাকর্মীগণ।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ এর ময়মনসিংহ মহানগরের আহবায়ক কমিটি অনুমোদিত হয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে। সে সময় উক্ত কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন অসুস্থ থাকায় চিকিৎসার প্রয়োজনে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছিলেন। চিকিৎসা শেষে ১০ অক্টোবর তিনি দেশে ফিরে আসলে দলীয় নেতাকর্মীবৃন্দ ময়মনসিংহ মহানগরের ঢাকা বাইপাস মোড় হতে তাকে স্বাগত জানান। এরপর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মহানগর শাখার আহবায়ক আরজু শেখ এর সাথে মহানগরীর কাঁচিঝুলিস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।
মনির হোসেনের চিকিৎসা শেষে দেশে ফিরে আসার সংবাদ শুনে দলীয় নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্বপ্রনোদিত হয়ে তাদের প্রাণপ্রিয় নেতা মনির হোসেনের জন্য মহানগরীর ঢাকা বাইপাস মোড়ে অপেক্ষা করতে থাকেন। বিকেল পৌনে চারটার সময় সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মনির হোসেন সুস্থ এবং নিরাপদভাবে বাইপাস মোড়ে এসে পৌছেন। উনার উপস্থিতির পর দলীয় নেতাকর্মীবৃন্দ আবেগ আপ্লুত হয়ে স্লোগান মুখর হয়ে উঠে এবং উনাকে পুস্পমাল্য দিয়ে বরণ করে নেন।
পরবর্তীতে মহানগরের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, সম্মানিত সদস্য রাসেল আহমেদ এবং রওনক জাহান রনিসহ অন্যান্য নেতৃকর্মীবৃন্দগণকে সাথে নিয়ে তিনি মটরসাইকেল বহরসহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান কমিটির সংগ্রামী আহবায়ক আরজু শেখ এর সাথে কাঁচিঝুলিতে উনার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। এরপর ৬নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এবং ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি আব্দুল কুদ্দুস এর সাথেও তিনি সৌজন্য সাক্ষাত করেন। উনার প্রত্যাবর্তনের পর সংগঠনটির নেতাকর্মীসহ সকলেই দলীয় কার্যক্রম আরো শক্তিশালী এবং গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

