সুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ সুপারের আয়োজনে আন্তঃজেলা পুলিশ সুপার হামদ/না’ত, ক্বিরাত, আযান ও রচনা প্রতিযোগীতা-২০১৯ এর পুরস্কার বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল গত শনিবার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ৩৭৮ জন পুরস্কৃত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ও যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এবং জেলা পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ডাঃ দীপু মনি বলেন, এরকম প্রতিযোগীতার আয়োজন করে তরুণদের মাঝে ইসলাম শিক্ষার জ্ঞানের আলো সঞ্চার হয় এবং ইসলামের চিন্তা-চেতনা, দিকনির্দেশনা প্রচার ও প্রসার ঘটে।
তিনি আরো বলেন, ইসলামের দৃষ্টিতে মাদক ও জঙ্গিবাদ একটি অপরাধ। মাদক ও জঙ্গিবাদ কিছু পরিবার ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মানুষ মানুষে হানাহানি করে। মানুষ মানুষকে হত্যা করে। মাদক ও জঙ্গিবাদ থেকে সমাজকে মুক্ত করতে হবে। মানুষের মাঝে ইসলাম চেতনা জাগ্রত করে পৌছে দিতে হবে। তাহলেই সমাজে সুফল আসবে। জননেত্রী শেখ হাসিনার সরকার মাদক ও জঙ্গিবাদ নির্মুলে কাজ করে যাচ্ছেন। আগামী প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে দায়িত্ব নিতে হবে।
উক্ত পুরস্কার বিতরণী এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের মধ্যমনি ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, প্রতিটি ধর্মে শান্তি’র বানী প্রচার করে এবং প্রতিটি ধর্মে বিশ্বজনীন মমতায় সার্বজনীন কল্যানে নিবেদনের মাধ্যমে আমাদেরকে করে ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, রমজান হচ্ছে আত্মশক্তি, আত্মসংযম এবং সৃষ্টির সেরা মাস। মানবের কল্যানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই পবিত্র রমজান মাসে।
পুরস্কার বিতরণী এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
আরো উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন আহমেদ এমপি, জুয়েল আরেং এমপি, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি কপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়িক ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, ইমাম ও ধর্মীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে হামদ/না’ত, ক্বিরাত ও আযান প্রতিযোগীতায় জেলায় তিনটি গ্রুপে ১২টি মোট ৩৭৮ জন বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শেষ পর্বে রমজান উপলক্ষ্যে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

