কিশোরগঞ্জ প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জে গরীবদের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়। গত সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের সহায়তায় সরকারের যাকাত তহবিল থেকে ৫৬ জন হতদরিদ্রকে ৫ হাজার ৫শত টাকা করে মোট ৩ লক্ষ ৮ হাজার টাকা যাকাতের চেক বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুশের্দ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামছুল ইসলাম খান মাসুম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও. এনামুল হক। এ সময় জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তা ও ইফার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে ইফার উদ্যোগে যাকাতের চেক বিতরণ
Date:

