স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গেয়ন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশক্রমে ১১/০৫/১৯ ইং তারিখে এস.আই আক্রাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযান পরিচালিত হয়, ময়মনসিংহ জেলা সদরের পাটগুদাম এলাকায়।
গোয়ন্দা শাখার প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কোতুয়ালী থানাধীন পাটগুদাম যক্ষা হাসপাতালের পরিত্যাক্ত ঘর হতে ৬ টি দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাত মোঃ ফরহাদ (২৬), মোঃ ছাব্বির (১৮), মোঃ শামীম (২৫), মোঃ আঃ ছাত্তার (৪৮), মোঃ বাবু মিয়া (২৭), মোঃ মনা (৩৫), মোঃ আল- আমিন (২২) কে আটক করে।
জেলা ডিবির ইনচার্জ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

