চীফ রিপোর্টারঃ জনাব মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নির্দেশে ক্রমে ১৩/০৫/১৯ ইং তারিখ এস.আই মাসুদ জামালী সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন কালার মাষ্টার মোড়স্থ এলাকা হতে উক্ত তারিখ ২০.৩০ ঘটিকার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (২৫) এবং এস.আই আজিজুল হক ১৪/০৫/১৯ ইং তারিখ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় উক্ত তারিখ সকাল ১০.২০ ঘটিকার সময় ৪০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ শেখ ফরিদ (৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

