চীফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্তবাসে ইবনে সিনা হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নার্সেস এসোসিয়েশন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসেয়িশানের উদ্যোগে হাসপাতালের বহিঃর্বিভাগের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্স ও ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
নার্সেস এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে প্রকাশ্য ফাঁসি এবং স্বর্ণলতা পরিবহনের রুট পারমিট বাতিলের দাবী জানান। আগামী সাতদিনের মধ্যে দাবী মানা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান তারা।

