স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ঐতিহ্যবাহী আর্য্যধর্ম জ্ঞান পদায়িণী সভা (ধর্মসভা) দূর্গাবাড়ী মন্দিরে রণেন্দ্র কুমার ঘোষ এর সভাপতিত্বে আজ ৯.৫.১৯ ইং তারিখে মন্দিরের ভিতরে সাধারন সভায় সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন করার সময় আর্য্যধর্ম জ্ঞান পদায়িণী সভা (ধর্মসভা) দূর্গাবাড়ী মন্দিরের মেয়াদ উর্ত্তীন কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ ও সাধারন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, পূর্বের কমিটি মেয়াদ উর্ত্তীন হওয়ার পর কমিটির সংখ্যাগরিষ্ঠ পদ-পদবীধারীদের মূল্যায়ন করে মন্দিরের অভ্যন্তরে সাধারন সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় ।
এতে বিণয় কৃষ্ণ দেবনাথ কে সভাপতি ও সঞ্জীব সরকার কে সম্পাদক ঘোষনা করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে আরো যারা রয়েছেন, সহ সভাপতি- এড. অশোক ঘোষ, বিপ্লব সরকার বিল্লু, এড. প্রবীর মজুমদার চন্দন, এড. তপন দে, সহ সম্পাদক- পবিত্র রঞ্জন রায়, স্বপন দাস, সুমন ভৌমিক, সদস্যবৃন্দ- রণেন্দ্র কুমার ঘোষ, শংকর চক্রবর্তী, এড. অশোক সরকার, রাখাল পাল, স্বপন ঘোষ, মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র নাথ সরকার, হিমেল পাল খোকন, দেবাশীষ পান্না, অমিত মিশ্র। সাধারন সভাটি পরিচালনা করেন পবিত্র রঞ্জন রায়।

