একাত্তর বাংলাঃ চীনা অর্থায়নে আখাউড়া-সিলেট নতুন রেলপথ নির্মাণসহ চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৮টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। নতুন রেলপথটি নির্মাণ করা গেলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কমার পাশাপাশি বাঁচবে প্রায় আড়াই ঘণ্টা।
মোট ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে ১১ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেবে চীন, বাকি ৫ হাজার কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এছাড়া, একনেকের ২০ তম সভায় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে

