একাত্তর বাংলাঃ রংপুরে কালবৈশাখী ঝড়ে শতবর্ষী একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে গেছে।
এতে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) নগরীর ডিসির মোড় এলাকায় হঠাৎ করে গাছটি ভেঙে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, জেলা স্কুলের প্রাচীরের ভেতরে থাকা শতবর্ষী একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এতে নগরীর প্রধান সড়কের যান চলাচল ব্যাহত হয়।
বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে বেলা ১১টার দিকে গাছ কেটে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তারা জানান, গোঁড়া পচে যাওয়ায় ঝড়ে গাছটি ভেঙে পড়েছে। এদিকে দীর্ঘ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী।

