ধর্ষণ ধামাচাপা দিতে বাল্যবিয়ের আয়োজন: আটক ৬

Date:

একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে আর্থিক সুবিধা নিয়ে স্থানীয় প্রভাবশালীরা ওই কিশোরীকে ধর্ষকের সঙ্গে বাল্যবিয়ে করানোর চেষ্টা করে। এতে অভিযুক্ত ধর্ষক কাজীর সহকারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ এপ্রিল) রাতে সদর উপজেলার ফতুলা থানার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার দুপুরে ওই কিশোরী ছাদে কাপড় শুকাতে গেলে প্রতিবেশী নাসির মিয়া তাকে তার রুমে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর কিশোরীকে গুরুতর অবস্থায় তার পরিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কিশোরীর পরিবারকে থানায় মামলা করতে উদ্যোগ নিলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দিতে কিশোরীর পরিবারকে চাপ দেয়। তারা ধর্ষকের পরিবারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে রাতেই এলাকার কাজীর সহকারী ফিরোজ আলমকে এনে কিশোরীকে নাসিরের সঙ্গে জোরপূর্বক বাল্যবিয়ে পড়ানোর ব্যবস্থা নেয়।

বিষয়টি এলাকার লোকজন জানতে পেরে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে ধর্ষক নাসির মিয়া(২৫), ফিরোজ আলম(৪৫), খোরশেদ আলম খুশু(৪৫), আনোয়ার হোসেন(৪৫), মনির হোসেন(৪৬),আরিফুর রহমানকে(৩৫) আটক করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আব্দুল আজিজ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজীর সহকারী ফিরোজ আলমসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সূত্রমতে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান