ভোরের কন্ঠঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় রশি দিয়ে অত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী । ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বিষারীঘাটা গ্রামে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে বাগেরহাট হাসপাতালে প্রেরণ করেছে।
জানাগেছে, মোরেলগঞ্জ ইউনিয়নের বিষারীঘাটা গ্রামের ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার মো. শাহজাহান আকনের মেয়ে সি.বাদুরতলা ওয়াজেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার বৈশাখী (১১) নানীর সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে ফিরে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়।
কিছু সময় পরে তার নানী বৈশাখীর ভাই শাহিন আকনকে বৈশাখীর খোজে পাঠায়। বৈশাখীর ভাই শাহিন বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে বৈশাখীকে ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে থানা অফিসার ইন-চার্জ (তদন্ত) ঠাকুর দাস সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন এবং রোববার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠান। থানায় একটি অপমৃত্যু হয়েছে।

