একাত্তর বাংলাঃ ১৮তম ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে। আর এতে অংশ নিচ্ছেন বলিউড তারকা সানি লিওনি।
এ উপলক্ষে আজ নিউইয়র্কে পৌঁছনোর কথা তার। অনুষ্ঠানে তিনি ১২ জন নৃত্যশিল্পীসহ ২০ জনের একটি দল নিয়ে পারফর্ম করবেন।
ডেল পিয়া বিপাশা এবং উপস্থাপিকা পায়েল। আরও আসছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা সজল ও টকশো উপস্থাপক নাভেদ মাহমুদ।
১৮তম ঢালিউড অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পাচ্ছেন সংসদ সদস্য ও নাট্য-ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা।
তিনি বলেন, নিউইয়র্ক বাসী কেমন আছেন, ৭ এপ্রিল অ্যামাজুরা কনসার্টে আপনাদের সঙ্গে দেখা হবে।
ঢালিউড অ্যাওয়ার্ডসের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, বিগত দিনে ঢালিউড অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন বলিউডের শিল্পা শেঠি, কারিশমা কাপুর, রানী মুখার্জিসহ অনেক তারকা।
তিনি বলেন, মাঝে বেশ কয়েক বছর বলিউডের কোনো তারকাকে অনুষ্ঠানে রাখা হয়নি। এবার একটু ভিন্নতা দিতেই সানি লিওনিকে নিয়ে এই ব্যয়বহুল আয়োজন।
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস-এর আয়োজক আলমগীর খান আলম বলেন, আগামী ৭ এপ্রিল জামাইকা অ্যামাজুরা হলে ১৮তম এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে সানিকে নিয়ে বাংলা কমিউনিটি ও ইন্ডিয়ান কমিউনিটিসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ খুবই আগ্রহ দেখাচ্ছে। এবং আমার বিশ্বাস, খুব ভাল একটি অনুষ্ঠান হবে।
আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যে ৩০ ও ৭৫ ডলার ও সিআইপি টিকিটি শেষ হয়ে গেছে। এখন ৫০ ও ১০০ ডলারসহ স্বল্পসংখ্যক ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে।
এ বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ৩৫ জন এবং প্রবাসের পাঁচজন। রোববার জ্যামাইকার অ্যামাজুরা কনসার্ট হলে বসছে বহির্বিশ্বে বিনোদনের অন্যতম বৃহৎ এ আসর। আর তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো বিনোদনপ্রেমী।

