একাত্তর বাংলাঃ নেত্রকোনার দুর্গাপুরে লরি থেকে ছিটকে পড়ে ইমন মিয়া (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের কেরানখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানখোলা নদী থেকে বালুবাহী একটি লরি দুর্গাপুর যাচ্ছিল। এসময় লরির পেছনে থাকা ইমন বাঁশের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

