একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাড়া ও কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে তিন শতাধিক দেশি পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখিগুলোর মধ্যে ৫০ টি টিয়া, মনি আড়াইশটি, ময়না ৫টি, শালিক ১০টি এবং ঘুঘু পাখি রয়েছে ৫টি। এর মধ্যে দেড়শ পাখি আগারগাঁও এলাকায় উড়িয়ে দেয়া হয়। বাকিগুলো কাল ভাওয়াল ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে।
এদিকে পাখি উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি। আগামীতে দেশি পাখি বিক্রি করবে না এমন শর্তে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে পাখি বিক্রেতাদের।
উদ্ধারকৃত এক কর্মকর্তা বলেন, ৩শ’ এর বেশি পাখি আমরা উদ্ধার করেছি। এর মধ্যে মুনিয়া পাখি আছে আড়াইশো, এছাড়া ময়না, টিয়া, ঘুঘু আছে।

