ভোরের কন্ঠঃ দীর্ঘ এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।
২২ মিনিট আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, হেঁটেহেঁটে সবার উদ্দেশে হাত নাড়িয়ে হাসপাতাল ছাড়ছেন তিনি। কারও সাহায্য ছাড়াই এভাবে হেঁটে গিয়ে গাড়িতে চড়েন ওবায়দুল কাদের।
এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী জানিয়েছিলেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টায় সেতুমন্ত্রীকে ছাড়পত্র দেয়া হবে।

