একাত্তর বাংলাঃ রেল ব্যবস্থায় আগামী ১০ বছরের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় রেলওয়ের গতি বাড়াতে বিদেশ থেকে নতুন কোচ আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির যে হাইস্পিড ট্রেন চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার কথা ছিল সেটা এখন কক্সবাজার পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।

