প্রধানমন্ত্রী বাকশাল নিয়ে ভাবছেন: মির্জা ফখরুল

Date:

একাত্তর বাংলাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন। যা জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।

মির্জা ফখরুল বলেন, আমাদের রাষ্ট্র ক্ষমতা যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দখল করে বসে আছেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তিনি আর কোনোদিন কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। সেজন্য আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন। এটা নিঃসন্দেহ এ দেশের জনগণের জন্য একটা আতঙ্কের সংবাদ। এদেশের মানুষ কখনো এক দলীয় শাসন মেনে নেবে না। এদেশের মানুষ কখনই এক ব্যক্তির শাসন মেনে নেবে না। দেশের মানুষ সব সময় প্রতিবাদ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছে।

তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগা যে যিনি (খালেদা জিয়া) সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি আজ কারাগারে। শুধু তাই নয় তিনি অসুস্থ। তার চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তিকে তরান্বিত করি, তিনি গণতন্ত্রের প্রতিক। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন। এখনো তিনি যে কারাভোগ করছেন সেটাও তার গণতান্ত্রিক সংগ্রাম। আসুন আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যকে প্রসারিত করি। জনগণের বিজয় ছিনিয়ে নিয়ে আসি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান