চীফ রিপোর্টারঃ ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো-নারী পুরুষ সমতার নতুন বিশ্ব-গড়ো ’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
শেখ হাসিনার অবদান নারী উন্নয়নে জাগরন স্লোগানকে সামনে রেখে দিনভর নানা আয়োজনে দিবসটি পালিত হয় ময়মনসিংহ নগরীতে।

এছাড়াও, ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালি করেছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এই র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ২১০ জন নারী নিজেদের অধিকার আদায়ের আওয়াজ তোলে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরীর পাটগুদাম এলজিইডি অফিস সংলগ্ন সড়ক থেকে এই র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেওয়া নারীদের হাতে ছিলো বসুন্ধরা এলপি গ্যাসের প্ল্যাকার্ড, মাথায় ক্যাপ আর শরীরে টিশার্ট। সবার কণ্ঠে ছিলো একই ধ্বনি ‘বিশ্ব নারী দিবস’ সফল হোক।
র্যালিতে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ময়মনসিংহের এরিয়া সেলস ম্যানেজার মো: আসাদুল ইসলাম, সহকারি নির্বাহী অফিসার ইমদাদুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
দিনটি নানাভাবে পালন করে বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে র্যালীর মধ্যে দিয়ে।

