একাত্তর বাংলাঃ মাগুরা জেলার শালিখা উপজেলার সীমা খালী এলাকা থেকে ৪শ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, সৌমিক মোল্লা (২২) পিতার নাম আনিছ মোল্লা এবং হক মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা (২৮)। তাদের দুইজনই শালিখা উপজেলার পাটোখালী গ্রামের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলার গোয়েন্দা শাখার ওসি নাসির উদ্দিন বলেন, ‘এই দুই ব্যক্তি দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবার কারবার করে আসছিল। গ্রেফতারকৃত দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

