কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদের প্রার্থী এ্যাডভোকেট মোঃ সহিদুল আলম শহীদ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে যথাক্রমে এ্যাড. মোঃ মনসুর আলম ও এ্যাড. মোঃ নবী হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে এ্যাড. নাজমুন নাহার মিলি ও এ্যাড. এহতেশামুল হক চৌধুরী জুয়েল, লাইব্রেরী সম্পাদক পদে এ্যাড. মোঃ ফজলুর রহমান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর পদে এ্যাড. মোঃ সাইফুল ইসলাম রাসেল ও সদস্য পদে যথাক্রমে এ্যাড. খন্দকার ইয়াকুব ফয়সাল, এ্যাড. তানভীর হাসান রানা, এ্যাড. মোহাম্মদ মোজাফফর আহমেদ সোহাগ, এ্যাড. সায়েরা বানু ছবি, এ্যাড. মোঃ হাফিজুর রহমান তালুকদার টিটু নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. নাসির উদ্দিন ফারুকী দায়িত্ব পালন করেন।

