কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব- ১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার সকালে জেলার কটিয়াদী উপজেলার করগাঁও বাজারহাটি এলাকা থেকে পাঁচলিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৪৩) ও করগাঁও বাজারহাটি গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে।
তাদের কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে ধৃত আসামী মোঃ ফারুক টেকনাফ থেকে পেটের ভেতরে করে ইয়াবা বহন করে অত্র এলাকায় আনছে।
এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করে অত্র ক্যাম্পের একটি চৌকস দল আসামীকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর কোম্পানী কমান্ডার ল্যাফটেনেন্ট এম শোভন খান বি.এন জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

