একাত্তর বাংলাঃ প্রেমিককে খুঁজে পাচ্ছে না প্রেমিকা। তাই মোবাইল টাওয়ারে উঠে পড়েন ২১ বছর বয়সী তরুণী। তরুণীর কাণ্ড দেখে প্রেমিককে খুঁজতে শুরু করে পুলিশ। অবশেষ তাকে খুঁজে এনে প্রেমিকার হাতে দেয়া হয়।
প্রেমিকার টাওয়ার অভিযান সফল বলে আখ্যায়িত করেন উপস্থিত লোকজন। এর আগেও এমনটি হয়েঝে তবে মিলন এত সহজেই হয়নি যুগলগুলোর। তবে টাওয়ারে উঠলেই প্রেম যে মিলন হয় তার উজ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন প্রেমিকা।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গেল জেলায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ২১ বছরের দামেরা মালিকা নামে এক তরুণীর দাবি, তার প্রেমিক নাক্কার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু সপ্তাহখানেক ধরে গ্রামে ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে প্রেমিককে বিয়ের দাবি নিয়ে মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি।
মালিকা জানান, তার পরিবার গোপনে তার সঙ্গে অন্য পাত্রীর বাগদান সেরে ফেলেছেন। অন্য মেয়ের সঙ্গে নিজের প্রেমিকের বিয়ে কিছুতেই মেনে নেবেন না তিনি। ওই ছেলের সঙ্গেই তাকে বিয়ে দিতে হবে এমন দাবি তার।
এ দাবি নিয়েই তিনি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। পরে এ ঘটনার মধ্যস্থতা করে পুলিশ।
প্রেমিককে খুঁজে বের করে থানায় নিয়ে এসে দুই পরিবারকেই বোঝায় পুলিশ। এদিকে দুজনের বিয়ের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষ ও ছাত্রসংগঠন। তীব্র বাগ্বিতণ্ডার পর থানার বাইরে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় মালিকা ও নাক্কার।

