বাজারে এলো ৩ হাজার স্মার্ট ফোন

Date:

একাত্তর বাংলাঃ দেশের বাজারে দিন দিন স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। তবে কম দামী স্মার্টফোনের চাহিদা এখনো শীর্ষে। স্মার্টফোন বিক্রেতারা জানিয়েছেন, ১০ হাজার টাকার নিচের স্মার্টফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ। সময় নিউজের পাঠকের জন্য ১০ হাজার টাকার নিচে ভালো কিছু স্মার্টফোনের বিস্তারিত তুলে ধরা হলো।

প্রিমো ডি-৯: দেশে তৈরি কম দামের নতুন স্মার্টফোন ‘প্রিমো ডি৯’। ফোনটির দাম ২ হাজার ৯৩০ টাকা। এই ফোনে ব্যবহৃত হয়েছে চার ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনসমৃদ্ধ উজ্জ্বল পর্দার রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০ পিক্সেল। ফলে, ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখা যাবে। রয়েছে এলইডি নোটিফিকেশন লাইটও।

সিম্ফনি আই-৯৫: বর্তমান দেশে মোবাইল ফোনের বাজারে সিংহভাগ দখল করে রেখেছে সিম্ফনি। এই ব্যান্ডের আই৯৫ মডেলের স্মার্টফোনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও-চালিত অপারেটিং সিস্টেম ও  ৫.৪৫ ইঞ্চির পর্দা। এছাড়া ২ জিবি র‍্যাম এবং ১৬ ইন্টারনাল স্টোরেজ। ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এর ক্যামেরা ১৩ ও ৮ মেগাপিক্সেল। ব্যাটারি ৩০০০ এমএএইচ। এ ছাড়া জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরসহ বেশকিছু সেন্সর রয়েছে।

সিম্ফনির এই ফোনটিতে গ্রামীণফোনের বিশেষ অফারসহ ৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

ওয়ালটন প্রিমো জিএম-৩ প্লাস: ফোরজি সাপোর্ট করে এমন একটি ফোন বাংলাদেশে সংযোজন করে বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘ওয়ালটন প্রিমো জিএম৩ প্লাস’ নামের এই ফোনটিতে ৩ জিবি র‍্যাম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘প্রিমো জিএমথ্রি প্লাস’ রযেছে। ৮ হাজার ৫৯৯ টাকায় ফোনটি বিক্রি করছে ওয়ালটন। ‘জিএম থ্রি প্লাস’ সিরিজের সর্বশেষ সংস্করণের স্মার্টফোনটিতে আইপিএস প্রযুক্তির ফুলভিউ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। যার ৫.৩৪ ইঞ্চির পর্দর‌্যয় ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সুবিধাযুক্ত রয়েছে।

প্রিমো জিএম৩ প্লাস (৩ জিবি) অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ও ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর রয়েছে। এর অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইট। ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মোবাইলটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফির জন্য সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। দেশে তৈরি স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা।

প্রিমো জি-৮ আই: ওয়ালটনের আরেকটি সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন ‘প্রিমো জি৮আই’। বড় পর্দার ফুলভিউ ডিসপ্লে, শক্তিশালী র‍্যাম, রম, ক্যামেরা ও নানা ফিচারসমৃদ্ধ এ ফোনটি বিক্রি হচ্ছে মাত্র ৬ হাজার ৩৯৯ টাকা।

প্রিমো জি৮আই-এ গতি নিশ্চিতে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর এবং ২ গিগাবাইট ডিডিআর ৩ র‍্যাম ব্যবহার করা হয়েছে। গেমিং ও ভিডিওর দারুণ অভিজ্ঞতা দিতে গ্রাফিকস হিসেবে মালি-টি ৮২০ ব্যবহৃত হয়েছে। এতে ১৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ৬৪ জিবি পর্যন্ত।

এতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম এবং মালি-টি ৮২০ গ্রাফিকস। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

উই আর-৪: দেশের বাজারে সাশ্রয়ী দামে আর-৪ মডেলের স্মার্টফোন বিক্রি করছে উই। ফোরজি সাপোর্টেড এই ফোনটির দাম ৫ হাজার ৪৯০ টাকা। এতে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান