একাত্তর বাংলাঃ পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) ইদ্রিস মোল্লা নামক মুন্সিগঞ্জে ডাকাতি মামলার ওই আসামি পালিয়ে যায়। আসামি মুন্সিগঞ্জ থানা পুলিশের পাহারাধীন ছিলো।
সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স ৪৫ বছর। ইদ্রিস মোল্লার বাড়ি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি। সে ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ফেব্রুয়ারি মাসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে টুঙ্গিবাড়ি থেকে আটক করা হয়। এরপর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ক্যাজুয়েলটি বিভাগে ভর্তি করা হয়েছিলো তাকে।

