রূপগঞ্জ থানার ওসি প্রত্যাহার: আলামত নষ্ট করার অভিযোগ

Date:

একাত্তর বাংলাঃ আদালতে মিথ্যা তথ্য দিয়ে একটি মামলার আলামত নষ্ট করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ এর নির্দেশে রূপগঞ্জ থানা থেকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তার পরিবর্তে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাহমুদুলকে ওসির দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

জেলা পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো. সাজ্জাদ রোমন মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২২ মে র‌্যাব-১ এর একটি দলের সাথে বন্দুকযুদ্ধে আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলীর দেবই এলাকায় গাজীপুরের টঙ্গী এলাকার মাদক ব্যবসায়ী বাচ্চু খান নিহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব বাচ্চু খানের ব্যবহৃত নিশাত এক্সট্রেইল জিপগাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১৮-০১১২)সহ ৯ হাজার ৮৩০পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন।

এ ঘটনায় পরের দিন র‌্যাব-১ এর অফিসার খালেদ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন এবং আলামতগুলো জব্দ করে থানায় জমা দেন। পরবর্তীতে গত জুলাইয়ে বাচ্চু খানের মা ফুলেছা খাতুন গাড়ি আনতে আড়াইহাজার থানায় গেলে ওসি মোহাম্মদ আব্দুল হক তার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এদিকে ওসি আব্দুল হকের রূপগঞ্জে বদলি হয়ে যাবার পর ফুলেছা খাতুন আড়াইহাজার থানায় গিয়ে জানতে পারেন ওসি গাড়িটি সঙ্গে করে নিয়ে গেছেন।

তিনি খোঁজ নিয়ে আরো জানতে পারেন গাড়িটি যে শো-রুম থেকে ক্রয় করেছেন একই শো-রুমের ভুয়া কাগজপত্র তৈরি করে তিনি আদালতে তার মামা শ্বশুর মো. মাসুদ রানাকে ভুয়া মালিক সাজিয়ে গত বছরের ২৪ জুলাই গাড়িটি নিজের করে নেন এবং বিআরটিএ এর কাছ থেকে রেজিষ্ট্রিশন করান।

এ ঘটনায় চলতি বছরের ২৮ ফ্রেব্রুয়ারি ফুলেছা খাতুন বাদী হয়ে আমালত নষ্ট করার অভিযোগে চারজনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ এর নির্দেশে রূপগঞ্জ থানার ওসির দায়িত্ব থেকে মোহাম্মদ আব্দুল হককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো. সাজ্জাদ রোমন গণমাধ্যমকে জানান, পুলিশ সুপারের নির্দেশে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হককে পুলিশ লাইন্সসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার আলামত নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রশাসনিক কারণে পুলিশ সুপার তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ডিসেম্বরে আড়াইহাজার থানা থেকে রূপগঞ্জ থানায় বদলি করা হয় ওসি মোহাম্মদ আব্দুল হককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান