একাত্তর বাংলাঃ কুষ্টিয়ার ৫ম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকের ওই ঘটনা ঘটে।
মঙ্গলবার (০৫ মার্চ) সকালে খোকসা থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা আমিরুল ইসলাম। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে খোকসা থানা পুলিশ।
আটককৃতরা হলেন প্রতিবেশী রতন সরকার(১৮) ও আব্দুল মজিদ(১৮)। ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিবেশী যুবক রতন (১৮) ও আব্দুল মজিদ(১৮) শিশুটির বাসায় যান। এ সময় তার বা-মা বাসায় ছিলেন না। এমন পরিস্থিতিতে অভিযুক্ত দুই যুবক শিশুটিকে ধর্ষণ করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় ওসি জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে শিশুটি নির্যাতনের শিকার হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ।

