একাত্তর বাংলাঃ কুমিল্লায় মাদকদ্রব্য তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। মাদক তৈরির সরঞ্জামসহ কারখানার মালিককে আটক করা হয়েছে।
সকালে র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শেখ বিল্লাল হোসেন।
এ সময় তিনি জানান, সোমবার মধ্যরাতে চৌদ্দগ্রামের পাদুয়া এলাকার ফরায়েজী ডেইরি এন্ড পোল্ট্রি খামারে মাদকদ্রব্য তৈরি করা হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
খামারের পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে চিনির সিরাপ, রং, স্পিরিট, বোতল ও লেভেলসহ মাদকদ্রব্য তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী শামীমকে আটক করা হয়।

