একাত্তর বাংলাঃ বিশ্বকাপকে ঘিরে টিম গোছাতে কোমড় বেঁধে নেমে পড়েছেন আয়োজক’রা। বিশ্বকাপ কেমন হতে পারে। কে হবে এবারের শিরোপাধারী। নানান রকমের জল্পনা-কল্পনা চলছে।
ক্রিকেট ভক্তদের মাঝে অনেক কৌতুহলে মুখরিত এবার বিশ্বকাপ নিয়ে। সবাই নিজ পছন্দের দলকে সাপোর্ট দেওয়ার নয়া কৌশল রপ্ত করার ছক কষছেন।
এরই ধারাবাহিকতায় বিশ্ব ক্রিকেটর মর্যাদার লড়াই শুরু হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। সব দেশ তার দল সিলেকশনে কোনরূপ ছাড় দিতে নারাজ।
নানা ফ্যান্টাসিতে ভরপুর এবারের আগত বিশ্বকাপ। সর্বাধিক লম্বা আর সর্বাধিক খাটো খেয়োয়াড়ের তালিকায় পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও বাংলাদেশের মুশফিকুর রহিম রেকর্ড গড়লেন।
বিশ্বকাপের লম্বা আর বেটে খেলোয়াড়ের ছাড়াও সেই তালিকায় আরো যা যা ছিলো তার পরিসংখ্যান দেখে নেওয়া যাক:-
বিশ্বকাপে অংশগ্রহন করা সবচেয়ে কম দল ৮ (১৯৮৫-১৯৮৭ সাল) এবং সর্বাধিক অংশগ্রহন কারী ১৬ (২০০৭ সাল)।
সবচেয়ে ছোট স্টেডিয়াম: গ্রেঞ্জ ক্লাব, এডিনরো, দর্শক ধারন ক্ষমতা মাত্র ৩০০০।
সবচেয়ে বড় স্টেডিয়াম: কলকাতার ইডেন গার্ডেন, যার দর্শক ধারণ ক্ষমতা এক লক্ষ বিশ হাজার।
সবচেয়ে খাটো ক্রিকেটার মুশফিকুর রহিম ৫ ফুট ৩ ইঞ্চি (বাংলাদেশ) সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফান ৭ ফুট ১ ইঞ্চি (পাকিস্তান)।
সবচেয়ে কম প্রাইজমানি ১৯৭৫ সালের বিশ্বকাপ যার পরিমান ছিলো ৫ হাজার ইউএস ডলার এবং সবচেয়ে বেশি প্রাইজমানি ৩৭ লাখ ৫০ হাজার ইউএস ডলার ২০১৫ সাল।
বিশ্বকাপে একটানা বেশি ম্যাচ জয়ের রেকর্ড ২৭ ম্যাচ টিম অষ্ট্রেলিয়া ১৯৯৯-২০১১ এবং একটানা বেশি পরাজয় জিম্বাবুয়ের একটানা ১৮ ম্যাচ, ১৯৮৩-১৯৯২ সাল পর্যন্ত তারা ম্যাচগুলো হেরেছিলো।
সবচেয়ে কম ছক্কার বিশ্বকাপ ১৯৭৫ সালে ২৮ টি ও সবচেয়ে বেশি ছক্কার বিশ্বকাপটি ছিলো ২০১৫ সালের, তাতে ছক্কার রেকর্ড ছিলো ৪৬৩টি।
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে কম রানের মালিক মিচেল স্টার্ক । তিনি ২০১৫ সালে ৩ ম্যাচে ০ রান করেছিলো। এবং সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। তিনি ৬৭৩ রান করেছিলো ২০০৩ সালের বিশ্বকাপে।

