শাহজাহানপুর রেলওয়ে কলোনির ৮০ শতাংশই বহিরাগত

Date:

একাত্তর বাংলাঃ কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ হলেও বসবাসরতদের ৮০ শতাংশই বহিরাগত।

ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির চিত্র এমনই। মাসে ১২ থেকে ১৮ হাজার টাকায় প্রতি ইউনিট ভাড়া দিচ্ছেন কর্মচারীরা। এ ধরনের কর্মচারীদের বরাদ্দ বাতিলের দাবি শ্রমিক নেতাদের।

শাহজাহানপুর রেল কলোনিতে ঢুকতেই অলি-গলি, রাস্তাঘাটে, দেয়ালজুড়ে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন চোখে পড়বে খুব সহজে।

শত শত পোস্টারের সবক’টি বিজ্ঞাপনই শাহজাহানপুর রেলওয়ে কলোনির সরকারি বাসাকে ঘিরে। ভাড়া নিতে আগ্রহী সেজে সময় টিভির প্রতিবেদক যোগাযোগ করেন পোস্টারে দেয়া একটি মোবাইল নাম্বারে।

ঠিকানামত বি ব্লকের ৩২ নাম্বার বাসায় গিয়ে দেখা যায় বসবাসকারী একজন বহিরাগত। বাসাটি তিনিও ভাড়া নিয়েছেন আরেক ভাড়াটিয়ার কাছ থেকে।

বি ব্লকে ৮ ইউনিট বিশিষ্ট এমন বাসা রয়েছে ৫০টি, যার প্রায় সবটিতেই বসবাস করেন বহিরাগতরা। তিন কক্ষ বিশিষ্ট প্রতি ফ্লাটের ভাড়া ১২-১৮ হাজার টাকা। গ্যাস, পানি আর বিদ্যুৎ সবই সরকারি, ফলে ভাড়ার অভাব হয়না রেল কলোনিতে।

অথচ রেলের অনেক কর্মচারী আবাসিক সংকটে ভুগছেন, এমন তথ্য জানিয়ে রেলের শ্রমিক নেতারা বলছেন যারা বসবাস করছেনা তাদের বরাদ্দ বাতিল করে নিম্ন আয়ের কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হোক।

বাংলাদেশ রেলওয়ে ৪র্থ কর্মচারী সমিতির সভাপতি মনির আহম্মেদ বলেন, ‘যাদের কলোনিতে থাকার ইচ্ছা নেই, তাদের অন্য জায়গায় বাসা নেয়াটাই দরকার। তাহলে বিকল্প আইনগতভাবে অন্য কেউ পাবে।’

দেশের সব রেল কলোনির একই রকম পরিস্থিতি স্বীকার করে, সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজান।

দক্ষিণ শাহজাহানপুরে ২৫ একর জায়গা নিয়ে গড়ে ওঠা কলোনিতে চারতলা ভবন রয়েছে ১০৮টি। যেখানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর আড়াই হাজার চাকরিজীবী পরিবারের নামে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান